➢ সাভার জেলার যে কোন শিক্ষা প্রাতিষ্ঠানের ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
➢ বৃত্তি পরিক্ষায় অংশগ্রহনের জন্য রেজিস্ট্রেশন ফরম শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, বা মনোনীত প্রতিনিধি হতে সংগ্রহ করা যাবে, অথবা সরাসরি ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করা যাবে।
➢ আবেদন ফর্মের সাথে ১ (এক) কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে।
➢ রেজিস্ট্রেশনের ফরম জমা দেয়ার শেষ তারিখ ০১ অক্টোবর, ২০২৬, বৃহস্পতিবার
➢ পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৪ অক্টোবর ২০২৬, শনিবার
➢ বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ফি (৪য় - ১০ম) ৩০০/-
➢ প্রয়োজনীয় তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন সম্পাদন করুন।
➢ সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি একটি পিনকোড পাবেন।
➢ পরবর্তী কার্যক্রমগুলোর জন্য আপনার প্রদত্ত ফোন নাম্বার ও প্রাপ্ত পিনকোডটি সংরক্ষণ করে রাখুন।
➢ বিকাশের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান করুনঃ বিকাশ নাম্বার 01726854664 (Bkash Personal)
➢ বিকাশ ট্রানজেকশনের সময় আপনার পিন নাম্বারটি রেফারেন্স হিসেবে প্রদান করুন।
➢ ফি প্রদান বাটনে ক্লিক করে আপনার আপনার মোবাইল নম্বর, পিনকোড ও বিকাশ ট্রানজেকশনের নম্বর প্রদান করে SUBMIT বাটনে ক্লিক করুন।
➢ তথ্য সঠিক থাকলে ২-৩ কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রেশন কনফার্ম করা হবে, ততক্ষন আপনার ট্রানজেকশন নম্বর সংরক্ষন করুন।
➢ ৪র্থ থেকে ৯ম শ্রেণির ক্ষেত্রে গণিত ও ইংরেজি বিষয়ের উপর লিখিত পরীক্ষা এবং বাংলা ও আরবি বিষয়ের উপর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
➢ ৪র্থ থেকে ৯ম শ্রেণির পরীক্ষার সময় ৩ ঘণ্টা। লিখিত ২:১০ ঘণ্টা এবং মৌখিক ৫০ মিনিট। ১০ম শ্রেণির পরীক্ষার সময় ৩:৩০ ঘণ্টা। লিখিত ২:৪০ ঘণ্টা এবং মৌখিক ৫০ মিনিট।
➢ প্রতিটি বিষয়ে আলাদা আলাদা পাশ করতে হবে। এক্ষেত্রে পাশ নম্বর ৪০%।
▷ অনিবার্য কারণবশত পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন হতে পারে।
▷ অসম্পূর্ণ অথবা ভুল তথ্য সম্বলিত রেজিস্ট্রেশন ফরম বাতিল বলে গণ্য হবে।
▷ সকল শিক্ষার্থীর ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক।
▷ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তি ফরম পূরণের পূর্বে প্রতিষ্ঠানের উপদেষ্টা, মনোনীত অঞ্চল প্রতিনিধি নিকট থেকে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার তারিখ, সময় ও স্থান জেনে নিতে হবে।
▷ পরীক্ষার ফলাফল তারিখ, বৃত্তি প্রদান ও পুরস্কার প্রদান প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের নিকট পৌঁছে দেওয়া হবে।